সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতা-কর্মী আটক

ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের ওসি মো: সাইদুরর রহমান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের আটকের সত্যতা নিশ্চিত করেন।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
বাংলাদেশ পুলিশের লোগো
বাংলাদেশ পুলিশের লোগো |ফাইল ছবি

সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের ঝটিকা মিছিল করার সময় ককটেল বিস্ফোরণ ঘটনায়। এ সময় ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ আটজনকে আটক করে।

রোববার (১৩ সেপ্টম্বর) দুপুরে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সামনে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- মো: ফিরোজ মিয়া (২৩), মো: মাসুম (১৫) ও ইসমাইল হোসেনসহ (১৭) আরো পাঁচজন। তাৎক্ষণিক বাকীদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের ওসি মো: সাইদুরর রহমান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের আটকের সত্যতা নিশ্চিত করেন।