মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আবালপুর স্কুলের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মুফতি গোলাম রাব্বী নাইম, রিপন হোসেন ও তার স্ত্রী বৃষ্টি আক্তার গুরুতর আহত হন।

মাসুম বিল্লাহ, মাগুরা

Location :

Magura
সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন
সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন |নয়া দিগন্ত গ্রাফিক্স

মাগুরা পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আবালপুর স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মাগুরা সদর উপজেলার বেঙ্গাবেরইল গ্রামের গোলাম রব্বানীর ছেলে মুফতি গোলাম রাব্বী নাইম (৪০) ও একই উপজেলার পশ্চিম রামনগর গ্রামের শরিফুল ইসলামের ছেলে রিপন হোসেন (৪৫)। এ ঘটনায় আহত হয়েছেন নিহত রিপন হোসেনের স্ত্রী বৃষ্টি আক্তার (২৫)।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আবালপুর স্কুলের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মুফতি গোলাম রাব্বী নাইম, রিপন হোসেন ও তার স্ত্রী বৃষ্টি আক্তার গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুফতি গোলাম রাব্বি নাইম ও রিপন হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত বৃষ্টি আক্তারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া নিহত দু’জনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।