জামালপুরে ঝড়ে গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দুই মেয়েকে নিয়ে একসাথে ঘরে ঘুমিয়ে ছিলেন মা খুকি বেগম। রাতে কালবৈশাখী ঝড়ে ঘরের পাশে থাকা মেহগনি গাছ পড়ে তিনজনই মারা যান।

সাদিকুর রহমান রোমান, মেলান্দহ (জামালপুর)
খাদেমুল বাবুল, জামালপুর

Location :

Melandaha
কালবৈশাখী ঝড়ে গাছচাপায় মা-দুই মেয়ের মৃত্যু
কালবৈশাখী ঝড়ে গাছচাপায় মা-দুই মেয়ের মৃত্যু |নয়া দিগন্ত

জামালপুরের মেলান্দহ উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বসতবাড়ির ওপর গাছ ভেঙে পড়ে মা ও তার দুই মেয়ের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) ভোররাতে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এ ঘটনা ঘটে। মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন দাগী গ্রামের মরহুম গনি মণ্ডলের স্ত্রী খুকি বেগম (৬৫) এবং দুই মেয়ে ফরিদা আক্তার (৪০) ও ফাতেমা আক্তার (৩৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দুই মেয়েকে নিয়ে একসাথে ঘরে ঘুমিয়ে ছিলেন মা খুকি বেগম। রাতে কালবৈশাখী ঝড়ে ঘরের পাশে থাকা মেহগনি গাছ পড়ে তিনজনই মারা যান। ঝড় থামার পর ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে যান। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগীতায় লাশ উদ্ধার করা হয়েছে।

ইউএনও জিন্নাতুল আরা বিষয়টি নিশ্চিত করে জানান, ঝড়ে গাছ পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়েছে।