ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় সামছুর রহমান (৭২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সামছুর রহমানের বাড়ি উপজেলার বনগাঁও গ্রামে।
স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৮টার দিকে ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল সামছুর রহমানকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন। এ সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: খোরশেদ আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পর লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।



