বান্দরবানে বাসচাপায় অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট নিহত

সকালে তিনি মোটরসাইকেল যোগে কক্সবাজার থেকে বান্দরবানে আসছিল।

মিনারুল হক, বান্দরবান

Location :

Bandarban
চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়
চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় |ফাইল ছবি

বান্দরবান-কেরানিরহাট সড়কের তালুকদার পাড়া এলাকায় বাসচাপায় রেজাউল করিম (৪০) নামের সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত সার্জেন্ট নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সড়কের পর্যটন মোটেলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিমের বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া ইউনিয়নের শেখের খিল এলাকার ঘোনা পাড়ায়।

জানা গেছে, সকালে তিনি মোটরসাইকেল যোগে কক্সবাজার থেকে বান্দরবানে আসছিল। পথে বান্দরবান থেকে চট্টগ্রামমুখী সাঙ্গু ট্রাভেলের একটি বাস তাকে চাপা দেয়। পুলিশ বাসটি আটক করতে পারলেও চালক পলাতক রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম জানান, আহত অবস্থায় তাকে উদ্ধার করে সেনাবাহিনীর এমডিএস হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাসটি আটক করে বান্দরবান সদর থানায় নিয়ে আসা হয়েছে।