প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে অশালীন মন্তব্য করায় যুবক গ্রেফতার

অভিযোগ রয়েছে, তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য পোস্ট করেছেন।

Location :

Narail
গ্রেফতার রবিউল ইসলাম
গ্রেফতার রবিউল ইসলাম |নয়া দিগন্ত

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
নড়াইলের লোহাগড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশালীন মন্তব্য করার অভিযোগে এস এম রবিউল ইসলাম (২৭) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে থেকে উপজেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তাকে আটক করেন। পরে তাকে লোহাগড়া থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।

অভিযুক্ত রবিউল ইসলাম উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের দাসেরডাঙ্গা গ্রামের তারা মিয়া শেখের ছেলে। অভিযোগ রয়েছে, তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য পোস্ট করেছেন।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগে উপজেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা রবিউল ইসলাম নামে একজনকে আমাদের কাছে সোপর্দ করেছেন। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

পুলিশ আরো জানিয়েছেন, ফেসবুকে করা মন্তব্যের বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে এবং ঘটনার সাথে সংশ্লিষ্ট অন্য বিষয়গুলো খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।