উল্লাপাড়ায় বীর মুক্তিযোদ্ধা ও জামায়াত নেতা মোসলেম উদ্দিনের ইন্তেকাল

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রবীণ রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর উধুনিয়া ইউনিয়নের সাবেক সভাপতি মোসলেম উদ্দিন (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মো: জাকিরুল হাসান, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)

Location :

Ullahpara
উল্লাপাড়ায় বীর মুক্তিযোদ্ধা ও জামায়াত নেতা মোসলেম উদ্দিনের ইন্তেকাল
উল্লাপাড়ায় বীর মুক্তিযোদ্ধা ও জামায়াত নেতা মোসলেম উদ্দিনের ইন্তেকাল |নয়া দিগন্ত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রবীণ রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর উধুনিয়া ইউনিয়নের সাবেক সভাপতি মোসলেম উদ্দিন (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, ছয় কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের আগদিঘল গ্রামে। জীবদ্দশায় তিনি আগদিঘল আলিম মাদরাসায় শিক্ষকতা করতেন এবং এলাকায় একজন সৎ, ন্যায়পরায়ণ ও নিবেদিতপ্রাণ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

বুধবার দুপুর ২টায় আগদিঘল গ্রাম কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়।

জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, উপজেলা আমির অধ্যাপক শাহজাহান আলীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সহকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

মোসলেম উদ্দিনের মৃত্যুতে মাওলানা রফিকুল ইসলাম খানসহ স্থানীয় রাজনৈতিক নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।