চট্টগ্রাম-১৩

বিপুল ভোটে জয়, চতুর্থবার এমপি সরওয়ার জামাল নিজাম

ঘোষিত ফলাফলে সরওয়ার জামাল নিজাম (ধানের শীষ) ১ লাখ ২৫ হাজার ৪৬০ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বৃহত্তর সুন্নী জোটের এস এম শাহজাহান (মোমবাতি) পান ৫১ হাজার ০৬২ ভোট। ১১ দলীয় জোটের মাহমুদুল হাসান চৌধুরী (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৩৪ হাজার ৩৫ ভোট।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Chattogram
সরওয়ার জামাল নিজাম
সরওয়ার জামাল নিজাম |নয়া দিগন্ত

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম (ধানের শীষ) বিপুল ভোটে জয়ী হয়ে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ১১৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। নারী ভোটারদের অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য।

ভোটগ্রহণ শেষে রাতে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাহমিনা আক্তার বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে সরওয়ার জামাল নিজাম ১ লাখ ২৫ হাজার ৪৬০ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বৃহত্তর সুন্নী জোটের এস এম শাহজাহান (মোমবাতি) পান ৫১ হাজার ০৬২ ভোট। ১১ দলীয় জোটের মাহমুদুল হাসান চৌধুরী (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৩৪ হাজার ৩৫ ভোট।

এছাড়া জাতীয় পার্টির আবদুর রব চৌধুরী (লাঙ্গল) ৪২৮, এনডিএমের মোহাম্মদ এমরান (সিংহ) ২১৯, গণঅধিকার পরিষদের মো: মুজিবুর রহমান (ট্রাক) ১৫৯ এবং ইনসানিয়াত বিপ্লবের মু. রেজাউল মোস্তফা (আপেল) ২৮৩ ভোট পেয়েছেন।

এ আসনে আনোয়ারা ও কর্ণফুলী মিলিয়ে ১৬টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৫ হাজার ২৪৬। ভোটগ্রহণের জন্য ১১৮টি কেন্দ্রে ৭৯০টি ভোটকক্ষ স্থাপন করা হয়েছিল।