বরিশালের উজিরপুরে এক কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৬ জুলাই) সকালে উপজেলার শোলক ইউনিয়নের পশ্চিম ধামুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—পশ্চিম ধামুরা গ্রামের আরশেদ হাওলাদারের ছেলে মো: আনিস হাওলাদার (৪০) এবং একই এলাকার মরহুম শাহে আলম হাওলাদারের স্ত্রী হাফিজা বেগম (৪৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার উপপরিদর্শক (এসআই) তারেক আজিজের নেতৃত্বে পুলিশের একটি দল আজ সকালে পশ্চিম ধামুরা এলাকায় অভিযান চালায়। এ সময় এক কেজি গাঁজাসহ আনিস হাওলাদার ও হাফিজা বেগমকে গ্রেফতার করা হয়।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুল ইসলাম বলেন, ‘গ্রেফতার দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের বরিশাল জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’



