চন্দনাইশে বন্দুকসহ দুই সন্ত্রাসী আটক

আটককৃতরা হলো বান্দরবন সদর উপজেলার চেমি ডলু পাড়ার অংপই মার্মার ছেলে বাবু মার্মা (২৬) ও চন্দনাইশের লট এলাহাবাদ এলাকার মোঃ শাহাজাহানের ছেলে জামাল উদ্দিন(১৯)।

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Chandanaish
অস্ত্রসহ আটক দুই যুবক
অস্ত্রসহ আটক দুই যুবক |নয়া দিগন্ত

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সাঁড়াশি অভিযানে একটি একনলা বন্দুকসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১ এপ্রিল) রাত পোনে ৮টার দিকে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের পুটিছড়ি স্কুলভিটার সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলো বান্দরবন সদর উপজেলার চেমি ডলু পাড়ার অংপই মার্মার ছেলে বাবু মার্মা (২৬) ও চন্দনাইশের লট এলাহাবাদ এলাকার মোঃ শাহাজাহানের ছেলে জামাল উদ্দিন(১৯)।

থানার পুলিশ পরিদর্শক ইলিয়াস খান জানান, ২ আসামি পাহাড়ি এলাকা থেকে লোকালয়ে এসে একনলা বন্দুকটি বিক্রির চেষ্টা করে। এ সময় পুলিশ গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে বন্দুকটিসহ ওই দুই সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়।

তিনি আরো জানান, আটককৃত আসামিদের মধ্যে বাবু শর্মা ইতিপূর্বে মাদক মামলায় গ্রেফতারপূর্বক জামিনে এসে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ে।