রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন নওগাঁ-৬ আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু।

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

Location :

Naogaon
ধান-চাল সংগ্রহ
ধান-চাল সংগ্রহ |নয়া দিগন্ত

নওগাঁর রাণীনগরে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিকেলে উপজেলা খাদ্যগুদাম চত্বরে এই ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন নওগাঁ-৬ আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু।

উপজেলা খাদ্য বিভাগ জানায়, ৩৬ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের নিকট থেকে এক হাজার ৯৬৯ টন ধান এবং চুক্তিবদ্ধ মিলারদের নিকট থেকে ৪৯ টাকা কেজি দরে দুই হাজার ৭৯ টন সিদ্ধ ও ৪৮ টাকা কেজি দরে ৮১ টন আতব চাল সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবায়দুল ইসলাম, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারানা আফরিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্নসাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুগ্নসাধারণ সম্পাদক নয়ন খান লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল ও সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল প্রমুখ।