৫৮ বিজিবির অভিযান

চুয়াডাঙ্গায় ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার, গ্রেফতার ২

মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, ৫৮ ব্যাটালিয়নের অধীন মেদিনীপুর বিওপির এক দল বিজিবি সদস্য রোববার রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালায়।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

Location :

Chuadanga
আটক দুজনের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে
আটক দুজনের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছে বিজিবি। এসময় তাদের হেফাজত থেকে ৪৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ, একটি মোটরসাইকেল ও দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরে মামলা দায়ের করে আটক ব্যক্তিদেরকে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে। জীবননগর থানার পুলিশ আটক ব্যক্তিদেরকে ওই মামলায় গ্রেফতার দেখান।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান এ তথ্য জানান।

রবিবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার হরিহরনগর গ্রামের বটতলা বাজারের পাকা রাস্তা থেকে তাদেরকে আটক করা হয়।

আটক দু’জন হলেন ঝিনাইদহের কালীগঞ্জ থানার আনন্দবাগ গ্রামের আরজুল মণ্ডলের ছেলে ইব্রাহিম খলিল (২৬) এবং আড়পাড়া গ্রামের সাধন কুমার দাসের ছেলে অনিক দাস (২৬)।

মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, ৫৮ ব্যাটালিয়নের অধীন মেদিনীপুর বিওপির এক দল বিজিবি সদস্য রোববার রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালায়।

তিনি জানান, সীমান্ত পিলার ৬৩/১-এস হতে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের বটতলা বাজারে মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৪৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ, একটি মোটরসাইকেল ও দু’টি মোবাইল ফোনসহ দুই যুবককে আটক করা হয়। পরে মামলা দায়ের করে আটক দু’জনকে জীবননগর থানায় হস্তান্তর করেছে বিজিবি। জীবননগর থানার পুলিশ আটক ব্যক্তিদেরকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে উপস্থাপন করেন।