মিরসরাইয়ে প্রাইভেটকার থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার

গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জড়িতদের পরিচয় শনাক্ত এবং গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
পুলিশের অভিযানে গাঁজা উদ্ধার
পুলিশের অভিযানে গাঁজা উদ্ধার |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার বিশেষ অভিযানে একটি প্রাইভেটকার থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ওমেরা গ্যাস ফিল্ডের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি প্রাইভেটকার থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তল্লাশী চৌকি বসানো হয়। এ সময় একটি লাল রঙের প্রাইভেটকারকে থামার জন্য সিগন্যাল দেয়া হলে চালক ও চালকের পাশে বসা ব্যক্তি গাড়িটি রেখে কৌশলে পালিয়ে যান। পরে গাড়িটি তল্লাশি করে দুইটি সাদা বস্তার মধ্যে মোট ১৫টি পোটলা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলায় আনুমানিক দুই কেজি করে মোট ৩০ কেজি গাঁজা পাওয়া যায়। উদ্ধার মাদকদ্রব্য জব্দ করে গাড়িটিসহ থানা হেফাজতে নেয়া হয়। জড়িতদের পরিচয় শনাক্ত এবং গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানা পুলিশের একটি টিম সোনাপাহাড় এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে ৩০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়। তবে চালক ও তার পাশে বসা ব্যক্তি পালিয়ে যান। তাদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।