লালমনিরহাটে ব্র্যাকের বিনামূল্যে চক্ষু ক্যাম্প

লালমনিরহাটে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দিনব্যাপী পাটগ্রাম উপজেলার বাউরা এলাকায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট

Location :

Lalmonirhat
লালমনিরহাটে ব্র্যাকের বিনামূল্যে চক্ষু ক্যাম্প
লালমনিরহাটে ব্র্যাকের বিনামূল্যে চক্ষু ক্যাম্প |নয়া দিগন্ত

লালমনিরহাটে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দিনব্যাপী পাটগ্রাম উপজেলার বাউরা এলাকায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি বাউরা শাখার উদ্যোগে এ চক্ষু ক্যাম্পে ৩ শতাধিক হতদরিদ্র সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করে।

এ চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর আশরাফুল আলম, হাতীবান্ধা ব্র্যাক অফিসের আঞ্চলিক ব্যবস্থাপক (দারিদ্র্য বিমোচন) পলাশ সাহা, ডিভিশনাল কো-অর্ডিনেটর (লিড জেনারেশন)আব্দুল মোনায়েম খান, এরিয়া ম্যানেজার চঞ্চল কুমার সরকার, ব্যবস্থাপক প্রদীপ রায়, ডেপুটি ম্যানেজার মেহেদী হাসান প্রমুখ।

এ সময় ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর আশরাফুল আলম জানান, ব্র্যাক নিয়মিত কর্মসূচির পাশাপাশি মানুষের বিভিন্ন সেবায় কাজ করে থাকে।

দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি, পোনা মাছ অবমুক্তকরণ, স্বাস্থ্যসেবা প্রদান, হতদরিদ্রদের বিনামূল্যে চক্ষুসেবা ও অপারেশন সহ বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হচ্ছে।