নেত্রকোনা সদরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে সাত যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ছাদেক আলী (৬৫) নামে এক যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে নেত্রকোনা-কলমাকান্দা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সীমান্তবর্তী কলমাকান্দা থেকে নেত্রকোনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাস ঠাকুরাকোনা ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার নিচে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় স্থানীয়রা আহতদের বাসের ভেতর থেকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যান।
নেত্রকোনা সদর থানার ডিউটি অফিসার দুর্ঘটনায় সাতজন আহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।



