যমুনা সেতু জয়দেবপুর রেলসড়কের মির্জাপুর স্টেশনের পশ্চিম পাশে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় যুবক নিহত হয়েছে।
সোমবার (২৫ মে) পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোরে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা যুবকের মৃত্যু হয়েছে। সকাল ৯টার দিকে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠিয়েছে।
রেলওয়ে পুলিশের উপসহকারি পরিদর্শক এনামুল জানান, ‘নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার আঙ্গুলের ছাপ নিয়ে পরিচয় উদ্ধারের চেস্টা করা হবে।’
মির্জাপুর স্টেশন মাস্টার কামরুল হাসান জানান ‘ভোর রাতে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেসের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হতে পারে।’



