কমলনগরে ১২০ এতিম ও হাফেজ শিক্ষার্থীকে ঈদ উপহার

স্থানীয় ইকরা হাফিজিয়া এতিমখানা ও মাদ্রাসার এতিম ও হাফেজ শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে।

কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা
কমলনগরে ১২০ এতিম ও হাফেজ শিক্ষার্থীকে ঈদ উপহার
কমলনগরে ১২০ এতিম ও হাফেজ শিক্ষার্থীকে ঈদ উপহার |নয়া দিগন্ত

স্থানীয় ইকরা হাফিজিয়া এতিমখানা ও মাদ্রাসার ১২০ জন এতিম ও হাফেজ শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার নতুন পোশাক, নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) সকালে মাদ্রাসার হলরুমে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ ঈদ উপহার দেয়া হয়।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা জেলা ইমাম সমিতির সভাপতি ক্বারী গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাহাত উজ-জামান।

এতিমখানা ও মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর থানার অফিসার ইনচার্জ মো: তৌহিদুল ইসলাম, সাংবাদিক মিজানুর রহমান মানিক, মাওলানা ফজলে রাব্বি রিদওয়ান, আরিফ হোসাইন, অ্যাডভোকেট ফখরুল ইসলাম মাহমুদ, সমাজসেবক আব্দুল গণি, মীর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মীর ফিরোজ রাইয়ান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘এতিম শিশুরা মা-বাবার আদর ও উপহার থেকে বঞ্চিত। তাদের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষের এমন উদ্যোগ অবশ্যই একটি মহতি উদ্যোগ। সমাজের বিত্তবান শ্রেণি এগিয়ে আসলে এসব উদ্যোগের বাস্তবায়ন সম্ভব।’

তিনি আরো বলেন, ‘এমন উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত এসব শিশুরা তাদের ঈদ আনন্দ যথাযথভাবে করতে পারবে এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ যেনো তাদের ভালো রাখে।’