চট্টগ্রাম শহরের আগ্রাবাদে সোনাগাজী সমিতি চট্টগ্রামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) আগ্রাবাদের হোটেল জামানে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোনাগাজী সমিতি চট্টগ্রামের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ রবিউল হক শিমুলের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা সমিতি চট্টগ্রামের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মন্নান মজুমদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো: সিরাজ উদ দৌলা, সোনাগাজী সমিতি ঢাকার সভাপতি নাজমুল করিম দুলাল, ব্যবসায়ী ও সমাজসেবক জাফর আলম লিটন।
ইফতার মাহফিল ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন যথাক্রমে নুরুল আফসার তৌহিদ ও জহিরুল ইসলাম জহির।
সোনাগাজী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আফসার তৌহিদ, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহির, আজীবন সদস্য ভিপি শামিম, মাওলানা নুরুল আমীন, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হোসেন, সাংবাদিক রফিকুল ইসলাম, সমাজসেবা অফিসার জসিম উদ্দিন প্রমুখ মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন।


