নানিয়ারচরে যুব সমাজের উদ্যোগে ৩ মাদককারবারি আটক

মাদক ও ইয়াবা কারবারের সাথে জড়িত থাকার অভিযোগে তিন মাদককারবারিকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা।

Location :

Rangamati
মাদককারবারি আটক
মাদককারবারি আটক |নয়া দিগন্ত

নানিয়ারচর সংবাদদাতা
রাঙ্গামাটির নানিয়ারচরে স্থানীয় যুব সমাজের উদ্যোগে তিনজন মাদককারবারিকে আটক করেছে নানিয়ারচর থানা পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ইসলামপুর এলাকায় মাদককারবারিদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটকরা হলেন নানিয়ারচর কাউন্সিল পাড়ার মো: বাপ্পি, ইসলামপুর এলাকার মো: ওমর ফারুক ও একই এলাকার নূর আলাম।

স্থানীয়রা জানান, তারা তিনজনই মাদক ও ইয়াবা কারবারের সাথে জড়িত। ইদানীং এলাকার মাদক ও ইয়াবার আখড়া বেড়ে যাওয়ায় স্থানীয় যুবকদের উদ্যোগে তাদের আটক করা হয়। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তৌফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পেয়েই নানিয়ারচর থানার একটি টিম ঘটনাস্থলে যায়। পরে আটক তিন মাদককারবারিকে থানায় আনা হয়। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।’

এ সময় নানিয়ারচর থানার উপ-পরিদর্শক (এসআই) মো: সাগর চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।