মোংলায় জালানি তেল মজুদদারদের বিরুদ্ধে কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান পরিচালনা করেছে। শনিবার (২৮ মার্চ) মধ্য রাতের দিকে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানান কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আহমেদ।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ১টার দিকে কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ, এনএসআই ও বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসকের সমন্বয়ে মোংলা অয়েল ইনস্টলেশন এলাকায় অবস্থিত যমুনা পেট্রোলিয়াম লিমিটেডে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত প্রতিষ্ঠানের তিনটি তেলের ট্যাংকে সংরক্ষিত জ্বালানি তেলের পরিমাণ সরেজমিনে পরিমাপ এবং সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই করে অবৈধভাবে মজুদকৃত প্রায় ১২ লাখ ১০ হাজার ৮৫০ টাকা মূল্যের ১২ হাজার ৬১৩ লিটার অতিরিক্ত জ্বালানি তেল মজুত পাওয়া যায়।
অবৈধভাবে মজুদকৃত তেলের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অতিরিক্ত জেলা প্রশাসকের তত্ত্বাবধানে প্রক্রিয়াধীন রয়েছে।



