মাদারীপুর জেলার সদর উপজেলায় পানিতে ডুবে আমির হামজা (৩) নামে এক শিশু মারা গেছে। শনিবার (৭ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে মস্তফাপুর ইউনিয়নের ঝিকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
আমির হামজা ঝিকরহাটি গ্রামের মো: ফরহাদ বেপারীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে শিশুটির বাবা-মা বাড়ির পাশের জমিতে কাজ করছিলেন। এ সময় শিশু আমির হামজা বাড়ির উঠানে খেলা করছিল। কিছু সময় পর বাবা-মা বাড়িতে ফিরে আমির হামজাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে শিশু আমির হামজার লাশ পুকুরে ভাসতে দেখা যায়।
পরে তাকে উদ্ধার করে শিবচর মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা: চৌধুরী জেনিফার ফেরদৌস শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আদিল হোসেন বলেন, এমন ঘটনা ঘটছে তা আমরা লোকমুখে শুনেছি, বিষয়টি খুবই দুঃখজনক। কিন্তু পরিবারের পক্ষে থেকে জানানো হয়নি। মৃত্যু নিশ্চিতকরণ করে পুলিশকে না জানিয়ে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয় আমির হামজা’র লাশ।



