বাহুবলে ট্রাক্টর চাপায় শিশু নিহত, চালক আটক

বিষয়টি নিশ্চিত করেছেন, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম।

Location :

Bahubal
বাহুবলে ট্রাক্টর চাপায় শিশু নিহত, চালক আটক
বাহুবলে ট্রাক্টর চাপায় শিশু নিহত, চালক আটক |প্রতীকী ছবি

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা
হবিগঞ্জের বাহুবলে ট্রাক্টর চাপায় এক পথচারী শিশু নিহত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লামাতাশী ইউনিয়নের কবিলাশপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নন্দনপুর কবিলাশপাড়া গ্রামের নাছিম উদ্দিনের মেয়ে রোববার ৪ বছরের ছেলে ইসমাঈল হোসেনকে নিয়ে হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি কবিলাশপাড়া গ্রামে আসেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শিশু ইসমাইলসহ অন্যান্য শিশুরা খেলাধুলা করছিলো। এ সময় বাঁশ বোঝাই একটি ট্রাক্টর রাস্তা দিয়ে যাওয়ার পথে ইসমাঈল হোসেন দৌড়ে ট্রাক্টরের সামনে পড়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক ট্রাক্টর চালক ইয়ান উদ্দিনসহ স্থানীয়রা ইসমাঈল হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার খবর পেয়ে বাহুবল মডেল থানার এস আই ইব্রাহিম হোসেন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ট্রাক্টরটি জব্দ ও চালক ইয়ান উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম।