লোহাগাড়ায় ৫ ইটভাটায় অভিযান, ৩০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান চালিয়ে পাঁচটি ইটভাটাকে মোট ৩০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

মোছাদ্দেক হোসাইন, লোহাগাড়া (চট্টগ্রাম)
লোহাগাড়ায় ৫ ইটভাটায় অভিযান, ৩০ লাখ টাকা জরিমানা
লোহাগাড়ায় ৫ ইটভাটায় অভিযান, ৩০ লাখ টাকা জরিমানা |নয়া দিগন্ত

চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান চালিয়ে পাঁচটি ইটভাটাকে মোট ৩০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

বুধবার (১ এপ্রিল) দিনব্যাপী এ অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতরের সদর দফতরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রেজওয়ান-উল-ইসলাম।

অভিযানকালে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো: মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মো: আশরাফ উদ্দিন, পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সাল ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিনসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ সদর দফতরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রেজওয়ান-উল-ইসলাম বলেন, উপজেলার চরম্বা ইউনিয়নের, বিভিন্ন এলাকায় ইটভাটা সমূহে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) করার দায়ে মেসার্স শাহ জব্বারিয়া ব্রিকস ম্যানু: এর মালিকানাধীন জসিম উদ্দিন কে ৬ লাখ টাকা, মেসার্স বিসমিল্লাহ ব্রিকসের মালিকানাধীন মো: গিয়াস উদ্দিনককে ৬ লাখ টাকা, চরম্বা রহমানিয়া ব্রিকসের মালিকানাধীন নাছির উদ্দিনকে ৬ লাখ টাকা, মেসার্স ইসলাম ব্রিকস ম্যানু: এর মালিকানাধীন মফিজুর রহমানকে ৬ লাখ টাকা এবং মেসার্স শাহ মজিদিয়া ব্রিকসের মালিকানাধীন নুরুল আলম বাহাদুরকে ৬ লাখ টাকা জরিমানাসহ মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।