চুয়াডাঙ্গায় নতুন পুলিশ সুপার রুহুল কবীর খান

নবাগত পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় সদ্য বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হুসাইন মালিক, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা
নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ রুহুল কবীর খান যোগদান করেছেন।

সোমবার (১৬ মার্চ) রাতে তিনি জেলার ৩১তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

নবাগত পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় সদ্য বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি উপস্থিত কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন।

মোহাম্মদ রুহুল কবীর খান নেত্রকোনা জেলার এক মুসলিম পরিবারের সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে বিএসএস (অনার্স) ও এমএসএস ডিগ্রি অর্জন করেন। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব পুলিশ সায়েন্স (এমপিএস) ডিগ্রি লাভ করেন।

তিনি ২০০৮ সালে ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। চাকরি জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে পেশাগত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।

নবাগত পুলিশ সুপার রুহুল কবীর খান সদ্য বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন। বিদায়ী পুলিশ সুপার আনুষ্ঠানিকভাবে তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) অনির্বাণ দাস, জেলার সব থানার অফিসার ইনচার্জ, আরআই, টিআইসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।