শ্রীবরদীতে এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক

বাসা থেকে আসার সময়ে আমি পানির বোতল নিতে ভুলে গিয়েছিলাম। পরীক্ষা কেন্দ্রের সামনে এসে দেখি ছাত্রদলের হেল্প ডেস্ক থেকে পরীক্ষার্থীদের কলম, পানি, স্যালাইনসহ বিভিন্ন উপকরণ দিয়ে সহযোগিতা করছে। আমি সেখান থেকে একটি পানির বোতল সংগ্রহ করেছি।

এ জে এম আহছানুজ্জামান ফিরোজ, শ্রীবরদী (শেরপুর)

Location :

Sreebardi
শ্রীবরদীতে এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের হেল্প ডেস্ক
শ্রীবরদীতে এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের হেল্প ডেস্ক |নয়া দিগন্ত

শেরপুরের শ্রীবরদীতে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদল নেতাকর্মীরা হেল্প ডেস্ক ও সহায়তা কেন্দ্র স্থাপন করেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলার প্রাণ কেন্দ্র চৌরাস্তার পাশে অডিটোরিয়াম চত্বরে (শ্রীবরদী এমএমপি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে) এ সহায়তা কেন্দ্র দেখা যায়। এতে খুশি হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।

শ্রীবরদী উপজেলা ছাত্রদলের আহবায়ক জুবাইদুল ইসলাম রাজন, সদস্য সচিব রোকনুজ্জামান রুকন, পৌর ছাত্রদলের আহবায়ক শোভন শাহরিয়ার রাফির তত্ত্বাবধানে ছাত্রদলের নেতাকর্মীরা কলম, পানি, স্যালাইনসহ বিভিন্ন সামগ্রী নিয়ে পরীক্ষার্থীদের সহায়তা করছেন। পরীক্ষা কেন্দ্র দেখিয়ে দেয়াসহ বিভিন্ন তথ্য প্রদান করতেও দেখা যায় তাদের।

রিফাত নামের এক শিক্ষার্থী বলেন, ‘‌বাসা থেকে আসার সময়ে আমি পানির বোতল নিতে ভুলে গিয়েছিলাম। পরীক্ষা কেন্দ্রের সামনে এসে দেখি ছাত্রদলের হেল্প ডেস্ক থেকে পরীক্ষার্থীদের কলম, পানি, স্যালাইনসহ বিভিন্ন উপকরণ দিয়ে সহযোগিতা করছে। আমি সেখান থেকে একটি পানির বোতল সংগ্রহ করেছি। এছাড়াও তারা বিভিন্নভাবে তথ্য দিয়ে পরীক্ষার্থীদের সাহায্য করছেন।‘

পরিক্ষা শুরুর পর থেকে ছাত্রদলের হেল্প ডেস্ক অভিবাবকদের বসার জন্য উন্মুক্ত করে দেয় নেতাকর্মীরা। এ সময় অভিভাবকদের মাঝে পানি ও চকলেট বিতরণ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

শিক্ষার্থীদের সহায়তা কেন্দ্রে উপস্থিত ছিলেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকির, শ্রীবরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোয়াজ, সাধারণ সম্পাদক অনিক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বাপ্পি, মাজেদ, আকতার, রাব্বি, জাহিদুলসহ ছাত্রদলের অনেক নেতাকর্মী।