ফেনীর সোনাগাজীতে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে সোনাগাজী পৌরসভা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আব্দীন বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী আব্দুল আউয়ালের ছেলে, বিশিষ্ট ক্রীড়াবিদ ও বাফুফের মাঠ পরিচালক তাজওয়ার আউয়াল।
উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, বিএনপি নেতা আলগমীর হোসেন চৌধূরী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার, পৌর যুবদলের আহবায়ক ইকবাল হোসেন ও সদস্য সচিব মাকসুদুর রহমান রাসেল হামিদিসহ প্রমুখ।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং তাদের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন সোনাগাজী ইসলামিয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আবুল কাসেম। পরে উপজেলার শতাধিক ক্লাবের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।



