ফেনী অফিস
‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সড়ক র্যালি, পোনামাছ অবমুক্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনিরা হক।
জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদফতরের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: এ এস এম সোহরাব আল হোসাইন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: দেলোয়ার হোসেন, মৎস্য কর্মকর্তা মো: মাসুদুল হাসান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ইমাম হোসেন ইমু ও মৎস্য অধিদফতরের সিনিয়র সহকারী পরিচালক মো: আবদুল্লাহ আল হাসান।
সড়ক র্যালিটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে কার্যালয় সংলগ্ন পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।
শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



