গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত, বন্ধ ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল

ময়মনসিংহ স্টেশন সুপার আব্দুল্লাহ আল হারুন বলেন, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। ট্রেনটি উদ্ধারের জন্য রিলিফ ট্রেন ঘটনাস্থলে যাচ্ছে।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
লাইনচ্যুত ট্রেন ঘিরে যাত্রীদের উৎকণ্ঠা
লাইনচ্যুত ট্রেন ঘিরে যাত্রীদের উৎকণ্ঠা |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে গফরগাঁও রেলস্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেশনে ঢোকার আগ মুহূর্তে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। এরপর ট্রেনটির ইঞ্জিনের পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। খবর পেয়ে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নেন। একইসাথে ট্রেন উদ্ধারে রিলিফ ট্রেন পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে।

ময়মনসিংহ স্টেশন সুপার আব্দুল্লাহ আল হারুন বলেন, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। ট্রেনটি উদ্ধারের জন্য রিলিফ ট্রেন ঘটনাস্থলে যাচ্ছে।