মাহে রমাদান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে যাকাত শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে চাঁদপুর শহরের ইউরেশিয়া কনভেনশন হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জেলা আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজাহান মিয়া। প্রধান আলোচকের বক্তব্য রাখেন মুহাদ্দেস আবু নসর আশ্রাফি।
চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান খানের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলায়েত হোসেনের পরিচালনায় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান, অধ্যক্ষ হারুন আর রশিদ। দারুসসালাম মসজিদের ইমাম অধ্যাপক সোহাইল আহমেদ চিশতী।
আরো উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের নেতা মোহাম্মদ হোসাইন, শহরের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ, অ্যাডভোকেট মামুন মিয়াজী।



