চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার এ মূলনীতিকে সামনে রেখে সারা দেশের আনসার-ভিডিপি সদস্যদের মধ্যে ঈদ উপহার বিতরণের অংশ হিসেবে মিরসরাইয়ে এ কর্মসূচি পালন করা হয়।
বুধবার (১১ মার্চ) চট্টগ্রামের মিরসরাইয়ে ৬৫ জন ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপমহাপরিচালক ড. মো: সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মোস্তাক আহমদ।



