দিনাজপুরে স্কাউটসের উদ্যোগে সামাজিক সচেতনতামূলক মানববন্ধন

মানববন্ধনে স্কাউটস সদস্যরা বিভিন্ন স্লোগান সংবলিত হাতে লেখা ফেস্টুন ও ব্যানার বহন করেন। এসব ফেস্টুন ও ব্যানারে লেখা ছিল—‘বাল্যবিবাহ রুখে দাও—নতুন প্রজন্ম বাঁচাও’, ‘মন দিয়ে স্কাউটস করি—নারী নির্যাতন ও শিশুশ্রম বন্ধ করি’, ‘শিক্ষা শুধু ভালো ফলাফল নয়—ভালো মানুষ হওয়ার পথ’, ‘স্বপ্ন দেখ, লক্ষ্য ঠিক করো—নিয়মিত চেষ্টা করো, সাফল্য আসবে’ এবং ‘শিশুশ্রম বন্ধ করি—দেশের ভবিষ্যৎ গড়ি’।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
স্কাউটসের সামাজিক সচেতনতামূলক মানববন্ধন
স্কাউটসের সামাজিক সচেতনতামূলক মানববন্ধন |নয়া দিগন্ত

সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনাজপুর ষষ্ঠ জেলা স্কাউটস সমাবেশ-২০২৬-এর চ্যালেঞ্জ হিসেবে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শিশুপার্কের বড়পুল ব্রিজ পর্যন্ত সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আধা ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন আট শতাধিক স্কাউটস সদস্য।