নাজিরপুরে ২ নারী মাদক কারবারি আটক

জব্দকৃত আলামতসহ আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আল আমিন হোসাইন, নাজিরপুর (পিরোজপুর)

Location :

Nazirpur
আটক মাদক কারবারিরা
আটক মাদক কারবারিরা |নয়া দিগন্ত

পিরোজপুরের নাজিরপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে দুই নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে লেফটেন্যান্ট ইয়ামিন (সংযুক্ত ২২ ইঞ্জিনিয়ার্স)-এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

সেনা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মালিখালী ইউনিয়নের পেনাখালী এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে পেনাখালী বাজার সংলগ্ন আনছার আলী হাওলাদারের বাড়ি থেকে তার স্ত্রী নাসিমা বেগম (৫৫) ও একই এলাকার মো: কামরুল হাওলাদারের স্ত্রী শেফালী বেগমকে (৪০) আটক করা হয়। পরে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে নাসিমা বেগমের কাছ থেকে ১৭২ পিস ইয়াবা এবং শেফালী বেগমের কাছ থেকে ১২৪ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

জব্দকৃত আলামতসহ আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।