নাটোর ১ আসনে পরাজিত হয়েও একসাথে কাজ করার অঙ্গীকার করে বিজয়ী প্রার্থী ফারজানা শারমিন পুতুলকে অভিনন্দন জানালেন জামায়াতের পরাজিত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি বলেন, ‘আমার প্রাণপ্রিয় এলাকা নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে ধানের শীষ প্রতীকে বিজয়ী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে ফুলেল শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।’
তিনি বলেন, ‘দল-মত নির্বিশেষে সকলের প্রতিনিধি হিসেবে কাজ করবেন এবং লালপুর ও বাগাতিপাড়ার উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন।’
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘এখানকার উন্নয়ন ও গণমানুষের স্বার্থে আমরা সবাই একসাথে কাজ করবো ইনশাআল্লাহ।’



