সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী নিহত

বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে সৌদি আরবের আল-কাসিম বুড়াইদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল হক গফরগাঁওয়ের মরহুম সিরাজুল ইসলামের ছেলে।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Mymensingh
দুর্ঘটনায় নিহত আজিজুল হক
দুর্ঘটনায় নিহত আজিজুল হক |নয়া দিগন্ত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁওয়ে আজিজুল হক (৫১) নামে এক প্রবাসী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে সৌদি আরবের আল-কাসিম বুড়াইদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিজুল হক গফরগাঁওয়ের সালটিয়া ইউনিয়নের দক্ষিণ পুখুরিয়ার গ্রামের মরহুম সিরাজুল ইসলামের ছেলে।

নিহতের মামা সাব্বির কামাল ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৯টায় দিকে দেশটির আল-কাসিম বুড়াইদা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর আগে সৌদি আরবের আল-কাসিম বুড়াইদা নগরীতে যান আজিজুল হক। তিনি সৌদি আরবে বিভিন্ন পেশায় কাজ করতেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোররাতে বাসা থেকে নিজ কর্মস্থলে যাওয়ার সময় আল-কাসিম বুড়াইদা শহরে তার গাড়ির পেছনে অপর একটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই আজিজুল হকের মৃত্যু হয়। লাশ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে।