সোনাতলা (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার সোনাতলার অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন "প্রভাতের আলো তরুণ সংঘ"র উপকমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সৌদি আরবের একটি রেস্টুরেন্টে সংগঠনের প্রতিষ্ঠাতা তাকবির হাসান হাসান খান জিহাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সংগঠনের চেয়ারম্যান জেমস খান অরনু।
সভায় উপস্থিত সদস্যদের সম্মতিতে আগামী দুই বছরের জন্য তানবীদজ্জামান খান সুচককে সভাপতি ও আইনুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৯ সদস্যের উপকমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন— কোষাধ্যক্ষ আবীর হোসেন এবং নির্বাহী সদস্য রাবিন খান, হামিদুল খান, ফারুক শেখ, সুবজ সরকার, লাবিব খান ও জুয়েল।
আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক মো: ওমর ফারুক খান বাইতুল, নিবার্হী কমিটির সদস্য সাংবাদিক মিনাজুল ইসলাম।



