মন্ত্রী ফকির মাহবুব আনাম

তারেক রহমানের ৩১ দফা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে

ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞানও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, ‘জনগণের সুবিধার্থে গুরুত্বপূর্ণ জায়গায় বিনামূল্যে ওয়াইফাই সুবিধা করে দেয়া হয়েছে।’

মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Madhupur
ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নে মন্ত্রী ফকির মাহবুব আনাম
ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নে মন্ত্রী ফকির মাহবুব আনাম |নয়া দিগন্ত

ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞানও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, ‘জনগণের সুবিধার্থে গুরুত্বপূর্ণ জায়গায় বিনামূল্যে ওয়াইফাই সুবিধা করে দেয়া হয়েছে।’

সোমবার (২৩ মার্চ) বিকেলে ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের সর্বস্তরের জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ফকির মাহবুব আনাম বলেন, ‘বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের নির্বাচনের প্রতিশ্রুত ৩১ দফায় যা যা আছে পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হবে, ইনশাল্লাহ।’

এ সময় মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন আরো বলেন, ‘আমাকে ভোট দিয়ে এমপি এবং মন্ত্রী বানিয়েছেন আমি আপনাদের কথা সব সময় স্মরণ করবো।’

আপনারা আমাকে দোয়া করবেন আমি যাতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারি। সংসদীয় আসন এলাকায় রাস্তাঘাট, ব্রিজ, কালভার, স্কুল, কলেজ, মাদরাসা ও ঈদগা মাঠ যা যা দরকার আমি করে দেবো ইনশাল্লাহ।

পরে তিনি ধনবাড়ী উপজেলা ছাত্রদলের সভাপতি মরহুম শরীফ হোসেনের কবর জিয়ারত করেন। তার পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি প্রিন্সিপাল আজিজুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি ফেরদৌস ফকির রতন, মোহাম্মদ নাজিম উদ্দিন মাস্টার ও বলিভদ্র ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর মাস্টার সহ উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী নেতৃবৃন্দররা