সিলেটে ৫১৩ বস্তা ভারতীয় পেঁয়াজ জব্দ

১০ থেকে ১১ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
জব্দ পেঁয়াজ ।
জব্দ পেঁয়াজ । |নয়া দিগন্ত

সিলেটে অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা বিপুল পরিমাণ পেঁয়াজ জব্দ করেছে সিলেট মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (৭ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে নগরীর কালিঘাট এলাকায় অভিযান চালিয়ে এ পেঁয়াজ জব্দ করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কালিঘাট আমজাদ আলী রোডের পেঁয়াজপট্টিতে অভিযান চালায়। এ সময় কয়েকজন লোক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে কালীঘাটের বিভিন্ন দোকানে তল্লাশি চালিয়ে মোট ৫১৩ বস্তা ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ২৫ লাখ ৬৫ হাজার টাকা।

তিনি আরো জানান, এ ঘটনায় ১০ থেকে ১১ জনকে আসামি করে মামলা করা হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।