চট্টগ্রামের মিরসরাই উপজেলা কৃষক দলের উপজেলাব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী এলাকায় খাল খনন ও পরিষ্কার অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী এলাকায় উপজেলা কৃষক দলের সভাপতি মো: আশরাফ উদ্দিনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশ নেয়া নাজিম উদ্দিন জানান, দীর্ঘদিন বিভিন্ন খাল-নালা ভরাট ও ময়লা-আবর্জনায় পানি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষি জমি ও স্থানীয় জনজীবনে দুর্ভোগ দেখা দেয়। এ সমস্যা নিরসনে খালগুলো খনন ও পরিষ্কার করা জরুরি হয়ে পড়ে। আজকে প্রায় দেড় কিলোমিটার খাল খনন কাজ করা হয়।
উপজেলা কৃষক দলের সভাপতি মো: আশরাফ উদ্দিন বলেন, ‘কৃষক ও সাধারণ মানুষের স্বার্থে মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিনের নির্দেশনায় মিরসরাইয়ের বিভিন্ন এলাকায় খাল খনন ও পরিষ্কার কর্মসূচি অব্যাহত রয়েছে। খালগুলো সচল থাকলে পানি নিষ্কাশন সহজ হবে ও কৃষকরাও উপকৃত হবেন।’



