চকরিয়ায় দিনদুপুরে ব্যবসায়ী গুলিবিদ্ধ

চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের পালাকাটা ২ নম্বর ওয়ার্ডে ব্যবসায়ী রমিজ উদ্দিন ওপর সশস্ত্র হামলা চালানো হয়।

রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)

Location :

Chakaria
গুলিবিদ্ধ ব্যবসায়ী রমিজ উদ্দিন
গুলিবিদ্ধ ব্যবসায়ী রমিজ উদ্দিন |নয়া দিগন্ত

কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নে দিনদুপুরে রমিজ উদ্দিন (৩২) নামে এক ব্যবসায়ীকে গুলি করে গুরুতর আহত করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের পালাকাটা ২ নম্বর ওয়ার্ডে ব্যবসায়ী রমিজ উদ্দিন ওপর সশস্ত্র হামলা চালানো হয়।

জানা যায়, একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে লালটু ও ওলা মিয়ার ছেলে বাবু সাথে কাটাকাটি জের ধরে প্রকাশ্যে রমিজ উদ্দিনকে লক্ষ্য করে গুলি করা হয়। এ সময় তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে।

এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জের (ওসি) সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে বলে স্থানীয়রা জানায়।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রকাশ্য হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দারা জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।