পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন, হিলিতে বন্ধ থাকবে স্থলবন্দর

আগামীকাল ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফার নির্বাচন অনুষ্ঠানের কারণে হিলি স্থলবন্দর বন্ধ থাকবে। তবে হিলি চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন, হিলিতে বন্ধ থাকবে স্থলবন্দর
পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন, হিলিতে বন্ধ থাকবে স্থলবন্দর |নয়া দিগন্ত

আগামীকাল ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফার নির্বাচন অনুষ্ঠানের কারণে হিলি স্থলবন্দর বন্ধ থাকবে। তবে হিলি চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ অ্যাজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো: ফেরদৌস রহমান জানান, বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ কারণে ভারতের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পণ্য রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। একই সাথে বাংলাদেশ থেকেও পণ্য আমদানি না করারও সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়া শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণেও বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকায় আগামী শনিবার (২৫ এপ্রিল) থেকে পুনরায় পণ্য আমদানি-রফতানি শুরু হবে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ মো: আরিফুল ইসলাম জানান, বন্দরে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি চেকপোস্টের মাধ্যমে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।