এসএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৩০

সিলেট নগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet Sadar
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) |নয়া দিগন্ত

সিলেট নগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ১৭৫টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসএমপি সূত্র জানিয়েছে, রোববার দিবাগত রাত ১২টা থেকে সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত পরিচালিত ২৪ ঘণ্টার অভিযানে মোট ৩০ জনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, ছিনতাইকারী, বিনা পরোয়ানায় গ্রেফতারকৃত ব্যক্তি এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ আইনে আটক আসামি রয়েছেন।

এদিকে, একই সময়ে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৭৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের ও ১০১টি যানবাহন আটক করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানিয়েছেন, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপদ সিলেট গড়ে তুলতে তাঁদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।