হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে এনসিপি ও সহযোগী সংগঠন যুবশক্তি ও ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

Location :

Feni
ফেনীতে বিক্ষোভ মিছিল করে এনসিপি
ফেনীতে বিক্ষোভ মিছিল করে এনসিপি |নয়া দিগন্ত

ফেনী অফিস

হবিগঞ্জে দলের কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (২৯ জুলাই) বাদ আসর জেলা এনসিপির আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত ও সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিকের নেতৃত্বে মিছিলটি শহরের প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে এনসিপি ও সহযোগী সংগঠন যুবশক্তি ও ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, হবিগঞ্জে এনসিপির পথসভা ও কর্মসূচিতে ছাত্রদল ও যুবদলের কর্মীরা পরিকল্পিত হামলা চালিয়েছে। এতে দলটির নেতা নাসির উদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমসহ বেশ কয়েকজন নেতা-কর্মী মারাত্মকভাবে আহত হয়েছেন। বক্তারা দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।