সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলা ও নির্যাতনের প্রতিবাদে নারায়ণগঞ্জ বন্দরে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বন্দর (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Narayanganj
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন |নয়া দিগন্ত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলা ও নির্যাতনের প্রতিবাদে নারায়ণগঞ্জ বন্দরে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে বন্দর প্রেস ক্লাব চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।

বন্দর প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় সাংবাদিকদের সাথে নানা শ্রেণি পেশার মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মামুন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদের সঞ্চালনায় প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের উপদেষ্টা কবির হোসেন, সাবেক সহ-সভাপতি নুরুজ্জামান মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম,বন্দর শাখার সভাপতি এস এম শাহীন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জিকে রাসেল, বন্দর প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক মেহেদী হাসান সজীব, সাবেক সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, জি এম সুমন, ইমরান মৃধা, সাংগঠনিক সম্পাদক শাহ জামাল, দফতর সম্পাদক মেহেদী হাসান রিপন, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক ইকবাল হোসেন, সদস্য মামুনুর রহমান, সাংবাদিক টি আই কাজল, শ্যামল চন্দ্র দাস, শাকির আহম্মেদ বাপ্পি, নুরে আজাদ, রেজোয়ান হোসেন পাভেল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। দায়িত্ব পালনকালে তাদের ওপর হামলা গণমাধ্যমের কণ্ঠরোধ করার শামিল। সাম্প্রতিক ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।