সিলেটের ১৯ আসনের ২৮৮১ কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো শুরু

বুধবার সকাল ১০টার দিকে সিলেট সরকারি মহিলা কলেজ থেকে সিলেট জেলার ছয়টি আসনের ভোটকেন্দ্রে সরঞ্জাম পাঠানো শুরু করেন কর্মকর্তারা। এদিকে মৌলভীবাজারের চারটি, হবিগঞ্জের চারটি ও সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনের সব কেন্দ্রে সংশ্লিষ্ট জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ভোটের সরঞ্জাম পৌঁছে দেয়া হয়েছে।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
ভোটের সরঞ্জাম
ভোটের সরঞ্জাম |নয়া দিগন্ত

সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনের দুই হাজার ৮৮১ ভোটকেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে সংশ্লিষ্ট জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই সরঞ্জাম পাঠানো শুরু হয়।

সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে সিলেট সরকারি মহিলা কলেজ থেকে সিলেট জেলার ছয়টি আসনের এক হাজার ১৬ ভোটকেন্দ্রে সরঞ্জাম পাঠানো শুরু করেন কর্মকর্তারা। প্রিজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরঞ্জাম গ্রহণ করে নিজ নিজ কেন্দ্রে পৌঁছে দেন। শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে মাঠে রয়েছেন সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার-ভিডিপির সদস্যরা।

এদিকে, মৌলভীবাজারের চারটি, হবিগঞ্জের চারটি ও সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনের সব কেন্দ্রে সংশ্লিষ্ট জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ভোটের সরঞ্জাম পৌঁছে দেয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার এসব সরঞ্জাম বুঝে নেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট বিভাগের ১৯ সংসদীয় আসনে দুই হাজার ৮৮১টি কেন্দ্র রয়েছে। এরমধ্যে সিলেটের ছয়টি আসনে এক হাজার ১৬, সুনামগঞ্জের পাঁচটি আসনে ৬৬৪, হবিগঞ্জের চারটি আসনে ৬৪৭ এবং মৌলভীবাজারের চারটি আসনে ৫৫৪টি কেন্দ্র রয়েছে। এরমধ্যে ঝুঁকিপূর্ণ এক হাজার ১২৬টি কেন্দ্রের মধ্যে সিলেটের ছয়টি আসনে ২১৭, সুনামগঞ্জের পাঁচটি আসনে ৪৫১, হবিগঞ্জের চারটি আসনে ২৩৫ এবং মৌলভীবাজারের চারটি আসনে ২২৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সিলেট বিভাগের চার জেলার মোট ভোটার সংখ্যা ৯১ লাখ ৬৬ হাজার ৬৬ জন।