রাণীনগরে পলাতক ২ আসামি গ্রেফতার

নওগাঁর রাণীনগরে পৃথক অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ)

Location :

Raninagar
রাণীনগর থানা
রাণীনগর থানা |নয়া দিগন্ত

নওগাঁর রাণীনগরে পৃথক অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার খট্রেশ্বর পশ্চিমপাড়া গ্রামের আজিজ খন্দকারের ছেলে সাদ্দাম খন্দকার (২৮) এবং রাণীনগর রেলগেট এলাকার কৃষ্ণপুর গ্রামের মোজাম্মেল মোল্লার ছেলে সুমন মোল্লা (৩১)।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী ও গ্রেফতারি পরোয়ানার আসামিদের ধরতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক মামলার পলাতক আসামি সাদ্দাম খন্দকারকে গ্রেফতার করা হয়। এছাড়া একই রাতে সুমন মোল্লাকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক মাদক মামলা ছিল।

শনিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।