আনোয়ারায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ড্রেজারসহ বালু জব্দ

রোববার (১৯ এপ্রিল) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা উপজেলার দক্ষিণ ইছাখালী ফকিরার চর এলাকায় এ অভিযান চালান।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Anwara
অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান
অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান |নয়া দিগন্ত

চট্টগ্রামের আনোয়ারায় চাঁনখালী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় একটি ড্রেজারসহ প্রায় ৬০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা উপজেলার দক্ষিণ ইছাখালী ফকিরার চর এলাকায় এ অভিযান চালান।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ও প্রায় ৬০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত দুইটি ব্যাটারি, ১৫ লিটার ডিজেল ও ১৫০ ফুট পাইপ নষ্ট করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে জড়িতরা পালিয়ে যায়, তাদের শনাক্তে কাজ চলছে। নদী ও পরিবেশ রক্ষার স্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।