নড়াইলের লোহাগড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ ১ মৌসুমে কৃষি প্রণোদনা ও পূনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে পাট, তিল ও মুগ বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উপজেলার ১ হাজার ৯৫০ জন কৃষকের মাঝে এই বীজ ও সার বিতরণ করা হয়।
কৃষকদের মাঝে বিনা মূল্যে পাট, তিল ও মুগ বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনমুন সাহা।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ সালমান জামানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামীম রেজা, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা কর্মপরিষদ সদস্য মো: আলমগীর হুসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলা আমির হাদিউজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য জামিরুল হক টুটুল, লোহাগড়া উপজেলা কর্মপরিষদ সদস্য মো: এমদাদুল হক এমদাদ প্রমুখ।
এছাড়াও বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিক ও কৃষকেরা উপস্থিত ছিলেন।
লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনমুন সাহা বলেন, কৃষি প্রণোদনার আওতায় উপজেলার মোট ১ হাজার ৯৫০ জন কৃষককে এ বীজ দেয়া হয়েছে। এরমধ্যে জনপ্রতি ১ কেজি পাট বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, জনপ্রতি ১ কেজি তিল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং জনপ্রতি ৫ কেজি মুগ বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি ৫ কেজি করে দেয়া হয়েছে।



