শাহপরীর দ্বীপ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, উখিয়ার ক্যাম্পে আশ্রয় নিলো ৬ রোহিঙ্গা

মিয়ানমারের মংডু টাউনশিপ থেকে দালালের সাথে প্রায় ৭০ লাখ কিয়াট চুক্তিতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন একই পরিবারের ছয় রোহিঙ্গা।

হুমায়ুন কবির জুশান, উখিয়া (কক্সবাজার)

Location :

Ukhia
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প |নয়া দিগন্ত

মিয়ানমারের মংডু টাউনশিপ থেকে দালালের মাধ্যমে চুক্তি করে একই পরিবারের ছয় রোহিঙ্গা কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন। পরে তারা উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে আশ্রয় নেন।

সোমবার (৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে তারা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ১৯-এর ব্লক বি/৯ এ বসবাসকারী বিবি আছিয়ার ঘরে ওঠেন।

অনুপ্রবেশকারীরা হলেন- ফারুক আহমেদ (৪৫), তার স্ত্রী সাতারা বেগম (৩৮), মেয়ে বিবি জান (১৮) এবং তিন ছেলে মজিউর রহমান (১৪), আব্দুর রহমান (১৩) ও হাবিবুর রহমান (৯)।

স্থানীয় সূত্র জানা গেছে, মিয়ানমারের মংডু টাউনশিপ থেকে দালালের সাথে প্রায় ৭০ লাখ কিয়াট চুক্তিতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে পরিবারটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে দালালচক্রের সহায়তায় মিয়ানমার থেকে রোহিঙ্গাদের অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের ঘটনা বেড়েছে। সীমান্তের বিভিন্ন পয়েন্ট ব্যবহার করে তারা অনুপ্রবেশের পর উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে আশ্রয় নিচ্ছেন।

স্থানীয়রা জানায়, সীমান্ত এলাকায় দালালদের সক্রিয়তার কারণে মাঝেমধ্যেই এ ধরনের অনুপ্রবেশের ঘটনা ঘটছে। বিষয়টি নিয়ে সীমান্ত নিরাপত্তা ও প্রশাসনের নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন তারা।