মানিকগঞ্জের সাটুরিয়ায় নন-গেজেটেড সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে ৯ম জাতীয় বেতন স্কেল-২০২৫ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ গেইট সংলগ্ন প্রধান সড়কের মোড়ে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তব্য রাখেন সাটুরিয়া নন-গেজেটেড সরকারি কর্মচারী কল্যাণ সমিতি ক্লাবের সভাপতি মোহাম্মদ আবু রাহাত, সাধারণ সম্পাদক মো: সবুজ হোসেন, প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মো: আবুল কাশেম, সাটুরিয়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: মজিবর রহমান প্রমুখ।
বক্তারা ৯ম জাতীয় বেতন স্কেল নির্বাচনের আগেই প্রজ্ঞাপন প্রকাশ করে দ্রুত বাস্তবায়নের জন্য জোর দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা দেয়ার হুঁশিয়ারি দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মো: আব্দুল মালেকসহ তার দফতরের শতাধিক সহকর্মীবৃন্দ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিস, উপজেলা ভূমি অফিস, উপজেলা কৃষি অফিস, উপজেলা প্রাণিসম্পদ অফিস, পল্লী সঞ্চয় ব্যাংক, বিআরডিবি, দারিদ্র বিমোচন অফিস, সমাজ সেবা অফিস, হিসাব রক্ষণ অফিস, মাধ্যমিক শিক্ষা ও শিক্ষা অফিস, যুব উন্নয়ন, সমবায়, পিআইও অফিস, এলজিইডিসহ উপজেলার অন্যান্য দফতরের প্রায় দুই শতাধিক কর্মচারীবৃন্দ।



