চট্টগ্রামে ৪ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক

খবর পেয়ে অভিযুক্ত মনির হোসেনকে চেয়ারম্যান ঘাটার আবু জাফর রুটের বিছমিল্লাহ ম্যানসন থেকে আটক করা হয়। শিশুটিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
চার বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আটক
চার বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আটক |প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ঘাটা এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত মনির হোসেনকে (৩৫) অবরুদ্ধ করে রেখেছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত মনির হোসেনকে বিকেলে অবরুদ্ধ অবস্থা থেকে আটক করে থানায় নেয়ার প্রস্তুতি নিলে শত শত জনতা পুলিশকে অবরুদ্ধ করে রেখে অভিযুক্তকে তাদের হাতে তুলে দেয়ার দাবি জানান। রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত মনির অবরুদ্ধ অবস্থায় ছিল।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, খবর পেয়ে অভিযুক্ত মনির হোসেনকে চেয়ারম্যান ঘাটার আবু জাফর রুটের বিছমিল্লাহ ম্যানসন থেকে আটক করা হয়। শিশুটিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, ধর্ষণের শিকার শিশুটির মা গার্মেন্টসে চাকরি করেন এবং তার বাবা ভ্যানচালক। দুপুর ১২টার দিকে শিশুটির বাবা-মা কাজের জন্য বাসার বাইরে ছিল। এ সুযোগে স্থানীয় চায়ের দোকানদার মনির হোসেন শিশুটিকে ধর্ষণ করেন। শিশুটির কান্নাকাটির শব্দে লোকজন এগিয়ে এলে মনির বিছমিল্লা ভবনে ঢুকে পড়ে।

পরে বিক্ষুব্ধ এলাকাবাসী তাকে বাসাটিতে অবরুদ্ধ করে রাখে। পুলিশ খবর পেয়ে তাকে আটক করে থানায় নিতে চাইলে শত শত লোকজন অভিযুক্ত মনিরকে জনতার হাতে তুলে দিতে দাবি জানান।

জানা গেছে, শিশুটি স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। দুই বোনের মধ্যে সে বড়।